রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

বাগেরহাটের শরণখোলায় মাদকসহ গ্রেফতার দুই!

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৬ Time View

বাগেরহাটের শরণখোলায় মাদকসহ গ্রেফতার দুইবাগেরহাটের শরণখোলায় ইয়াবা ও গাজাসহ মোঃ তরিকুল ইসলাম ওরফে তারেক হাওলাদার (৪০) ও মোঃ রুবেল আহম্মেদ মুন্না (৩২) দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রবিবার (৬/০২/২২) ভোর রাত ৩টায় উপজেলা সদরের পাঁচরাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তারেক হাওলাদার উপজেলার রায়েন্দা তাফালবাড়ি গ্রামের মৃতঃ আঃ হক হাওলাদারের পুত্র ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মেজো ভাই এবং রুবেল উত্তর কদমতলা গ্রামের হারুন আকনের পুত্র।

শরণখোলা থানার অফিসার ইন চার্জ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের আটক করে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে সাত পিচ ইয়াবা, ২০ গ্রাম গাজাসহ ইয়মাহা আর এক্স (রেজিঃ নং-চট্ট মেট্টো-হ-০২-৮৪২১) ও রেজিষ্ট্রেশনের জন্য আবেদন করা পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেররন করা হবে। এর আগে তারেক হাওলাদার হরিণের মাংস পাচারের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। সেই মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে ওসি জানান। এছাড়া তারেক হাওলাদার খাদ্য অধিদপ্তরের ফেয়ার প্রাইস ডিলার নিয়ে ২০ বস্তা চাল আত্মসাৎ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তা জব্দ করেন। এব্যাপরে উপজেলা খাদ্য কর্মকর্তার দায়েরকৃত মামলা চলমান রয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102