রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৩২ Time View

পাইকগাছার সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই আসলাম এবং কামরুল গাজীর বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য লিজ ঘের করা, হারির টাকা না দেওয়া সহ নারী নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের নায়েবখালী গ্রামের মৃত সুধীর সরদারের ছেলে বিপ্রদাস সরদার।

তিনি রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ১৯৮৬ সালে আমাদের সম্পত্তিতে জোর পূর্বক লিজ ঘের করে। আমার পিতা বাঁধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩০ বিঘা সম্পত্তি দখল করে নেয়। যে সম্পত্তির তিনি কোন হারি দেন নাই।

এছাড়া আমাদের বাড়ীর সংলগ্ন আমাদের জমি সহ অন্যান্যদের জমি নিয়ে মান্নান গাজীর ভাই কামরুল গাজী মৎস্য লিজ ঘের করে আসছে। যেখানে আমার ২২ বিঘা জমি রয়েছে। যার হারির টাকা চাইলে কামরুল গাজী অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয়। বর্তমানে কামরুলের কাছে ১৪ লাখ ৭৫ হাজার টাকা হারির টাকা পাওনা রয়েছে।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সহ ৩ ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও করেন বিপ্রদাস সরদার। তিনি বলেন, তাদের কাছে আমি ও আমার পরিবার জিম্মি হয়ে হয়রানী ও নির্যাতনের শিকার হচ্ছি। এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান বিপ্রদাস সরদার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102