শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ হাজার মিটার জাল জব্দ, আটক ২

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৮৪৮ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

চলতি ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মোংলায় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত পশুর ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী ক্যানেলে অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। এ সময় আইন অমান্য করে মাছ ধরার সময় পশুর নদীর জয়মনিরঘোল এলাকার আব্দুল লতিফ শেখের ছেলে মন্টু শেখ (৩৮) ও আঃ রশিদ খাঁনের ছেলে তিতুমির খাঁন (১৮) কে আটক করা হয়।

এছাড়া এ সময় ১৮ হাজার মিটার বেহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল ও আটক জেলেদের মোংলা ফেরিঘাটে আনা হয়। সেখানে ওই দুই জেলের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারের মোবাইল কোর্ট।

আর জব্দকৃত জাল সেখানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ কোস্ট গার্ড সদস্যরা।

এর আগে সোমবারের অভিযানে জব্দকৃত ১০ হাজার মিটার নেট জাল ও ৩ হাজার মিটার বেহুন্দী জাল ফেরিঘাট এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102