শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে

মোংলায় ৮হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ ও বিনষ্ট

বাগেরহাট নিউজ ২৪ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৩১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ৮হাজার মিটার অবৈধ নেট জাল জব্দ করেছেন মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তর। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পশুর নদীর বানীশান্তা, বাজুয়া, দিগরাজ ও শেলাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ এ জাল জব্দ করেন অভিযানকারীরা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম কম্বিং অপারেশন পরিচালনা করেন। এ অভিযানে ছিলেন দিগরাজ নৌঘাঁটির নৌ বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে জব্দকৃত নেট (মশারি জাল) জাল ফেরিঘাট সংলগ্ন মোংলা নদীর তীরে আগুনে পুড়িয়ে ভূস্মিভূত করা হয়। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জানুয়ারীতে শুরু হওয়া তৃতীয় ধাপের এ কম্বি অপারেশন চলবে ফেব্রুয়ারী মাস জুড়ে। মুলত নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে ও মৎস্যসহ জলজপ্রাণী সম্পদ সংরক্ষণে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এর আগেও প্রথম ও দ্বিতীয় ধাপের অভিযান সম্পন্ন হয়েছে। সে সময়ও বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট করা হয়। তিনি আরো বলেন, এ অভিযান সম্পর্কে ও অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলে সাধারণকে নানা কর্মসূচির মধ্যদিয়ে সচেতন করা হলেও তারা তা না মেনে অবৈধভাবে মাছ শিকারে মক্ত রয়েছেন। ফলে অভিযান চালিয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102