শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোংলায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ১০৬৯ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলাঃ

যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ জানুয়ারি) মোংলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন নানা কর্মসূচি পালন করেছে।

এ উপলক্ষে মোংলা আ’লীগ কার্যালয় সকাল ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এদিন সকাল সাড়ে ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

মোংলা উপজেলা আ’লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারদার।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক শেখ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর স্বেচ্ছসেবকলীগের সাভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক নুর আলম (বাচ্চু) সহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সকলকে এক হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

বক্তারা আরো বলেন, বাংলাদেশকে উন্নতি করতে হলে জাতির পিতার কর্ম ও আদর্শকে ধারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102