বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সুন্দরবনকে বাচাতে,বাঘ রক্ষা করা একটি চ্যালেঞ্জ বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ ফাদে আটকা পরা বাঘিনী,০৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচলের উদ্বোধন বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২

নড়াইলে ট্রাকের ধাক্কায় ধান মাড়াই গাড়ীর চালক নিহত, এক ইউপি মেম্বর আহত

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১০৭৩ Time View

নড়াইল প্রতিনিধি:-

নড়াইলে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় ধান মাড়াই গাড়ীর চালক নিহত এবং প্রাক্তন ইউপি মেম্বর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর সড়কে সদরের তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সদরের মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের সম্পদ হাওলাদারের পূত্র শতদল হাওলাদার (৩০) সদরের তুলারামপুর বাজার থেকে ধান মাড়াইয়ের গাড়ী চালিয়ে নিজ এলাকায় আসছিলেন। পথিমধ্যে তুলারামপুর বাজারের পার্শ্বে নির্মানাধীন ব্রীজের পূর্ব পার্শ্বে আসলে পিছন থেকে একটি বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে শতদল এবং গাড়ীতে অবস্থান করা একই গ্রামের টিকেন বিশ্বাসের পূত্র ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বর প্রবীর বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়। পরে সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মেম্বর প্রবীর সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে সদর থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একজন মারা গিয়েছে এবং একজনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নতুন বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102