মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় রাতভর অভিযানে ইউপি সদস্যসহ ৫ জন আটক

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৭৭ Time View

মো: নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের মোংলায় অপারেশন ডেভিল হান্টে এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ইউপি সদস্য হাশেম ফকির (৪৮), মোঃ সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫)।মো:শাহ আলম, মো:জসিম ।

কোস্টগার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা এবং বাংলাদেশ নৌবাহিনী এর সমন্বয়ে মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102