বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ আটক আপন ২ ভাই

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১৩ Time View

মো:নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ২টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আপন দুইভাইকে আটক করা হয়েছে,আটক বড়ভাই মো:ফিরোজ হোসেন,মোংলা পৌর যুবলীগের সহ-প্রচার সম্পাদক এবং ছোট ভাই মো: সাদ্দাম হোসেন যুবলীগ কর্মী। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আনুমানিক দুপুর ২টায় বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা উপজেলার পৌর শহরের ১ নং ওয়ার্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) কে আটক করা হয়।পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে আভিযানিক এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থানে তল্লাশি করে ১টি অবৈধ বিদেশী শটগান, ১টি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা সহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ মোংলা থানায় হস্থান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোষ্ট গার্ডের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102