শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

শরণখোলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩১৩ Time View

বাগেরহাটের শরণখোলায় আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৩ জানুয়ারি রবিবার বিকালে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে  জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। পরে স্থানীয় শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট – ৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, উপজেলা পরিষদের ভাইয়ের চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানা পুলিশ এর অফিসার ইনচার্জ এএইচ এমএ কামরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন ও মোঃ ইমরান হোসেন রাজিব। আওয়ামী লীগ নেতা মেজবাহউদ্দিন খোকন,মোঃ সাব্বির আহমেদ মুক্তা, এম ওয়াদুদ  আকন। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ মানুষ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। মাছ উৎপাদন, পোশাক রপ্তানি, কৃষি পণ্য উৎপাদনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে আমরা এগিয়ে  যাচ্ছি। আর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তুলবে বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102