শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

পাইকগাছায় জন্ম নেওয়া তিন শিশু নিয়ে চরম অর্থ সংকটে

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৬ Time View

খুলনার পাইকগাছায় জন্ম নেওয়া তিন শিশু কন্যা সন্তান নিয়ে বিপাকে পড়েছে অসহায় পিতা মাতা।

তিন কন্যা সন্তানের পিতা রবিউল ইসলাম জানান, পাইকগাছা উপজেলা হাসপাতালে নরমাল ডেলিভারিতে জন্ম নেওয়া তিন শিশু কন্যা নিউমনিয়ায় আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু এখন আর চিকিৎসা সেবা প্রদান করতে পারছেন না অসহায় চা বিক্রেতা পিতা রবিউল ইসলাম। অর্থ সংকটে চিকিৎসা দিতে না পারায় হাওমাও করে কেঁদে কেঁদে সবার কাছে সাহায্য প্রার্থনা করেছেন পিতা।

খুলনার পাইকগাছা গদাইপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী বিউটি আক্তার নরমাল ডেলিভারিতে গত ২৮ জুলাই জন্ম দেয় তিনটি কন্যা সন্তান। ভালোবেসে নাম রাখা হয় রোজা মনি, ফতেমা খাতুন ও আয়শা খাতুন। শিশু তিনটি জন্মের সাথে সাথেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পড়ে।

হতদরিদ্র রবিউল ইসলাম একজন হতদরিদ্র চা বিক্রেতা। তিনটি কন্যা সন্তানের চিকিৎসা দিতে গিয়ে দোকান বন্ধ হয়ে যায়। চোখে মুখে হতাশার ছাপ। জায়গা জমি বা কোন সম্পদ বলতে কিছুই নেই।

রবিউল ইসলাম জানান, তার সন্তানদের বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যার জন্য অনেক টাকার প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের মানুষের কাছে সাহায্য চেয়েছেন তিন কন্যা সন্তানের চিকিৎসার জন্য।
যোগাযোগ ০১৮২৩২৮৭৭৬৭ ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102