শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী শান্ত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৮৭ Time View

মোঃ হাসিবুর রহমান,বিশেষ প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক রায়হান উদ্দিন আকন শান্ত। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে (চশমা) হাচানুজ্জামান পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলশ) হাসি আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন শান্ত আনারস মার্কা (প্রাপ্ত ভোট ৩০,১৯২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান মিলন দোয়াত কলম মার্কা (প্রাপ্ত ভোট ১৮,৮১৫)। ভাইস চেয়ারম্যান পদে জনাব হাসানুজ্জামান পারভেজ নির্বাচিত হয়েছেন চশমা মার্কা (প্রাপ্ত ভোট ১৬,৫৩২) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম সবুজ টিউবওয়েল মার্কা (প্রাপ্য ভোট ১৫,৩৪৯)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাহিমা আক্তার হাসি নির্বাচিত হয়েছেন কলস মার্কা (প্রাপ্ত ভোট ২৩,৪১৮) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিখা আক্তার ফুটবল মার্কা (প্রাপ্ত ভোট ২২,৩৩৩)।

রোববার (৯জুন) রাত সাড়ে ৯টায় উপজেলা কন্ট্রোলরুম থেকে সহকারী রির্টানিং কর্মকর্তা এনায়েত হোসন এ ফলাফল ঘোষনা করেন। উপজেলার চারটি ইউনিয়নের ৩৬ টি কেন্দ্রে শতকরা ৪৯.৫৪% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102