শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় চিরকুট লিখে ব্যাবসায়ীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৬২ Time View

বাগেরহাটের শরণখোলায় দেনাদারদের পাওনা পরিশোধের চাপ সামলাতে না পেরে চীরকুট লিখে আ.হক (৩৩) ওরফে আব্দুল্লাহ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী বিষ খেয়ে আত্মহত্যা করেছে। রবিবার ১৩ মার্চ রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

থানা ও পরিবার সূত্রে জানা যায় , উপজেলার নলবুনিয়া গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে ও নলবুনিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আ.হক দীর্ঘ দিন ধরে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে মুদিমনোহরি ও চা বিস্কিটের ব্যবসা শুরু করে। এতে আ: হক ঋন গ্রস্থ হয়ে পড়ে। এই ঋনের বোঝা তাকে মানষিক ভাবে বেসামাল করে তোলে বলে এলাকা বাসী জানায়।

অপর দিকে স্থানীয় যুবলীগ নেতা মো.জাহিদুল ইসলাম মোস্তফা বলেন,কয়েকদিন ধরে আব্দুল্লাহ কে বিষন্ন মনে হয়েছিল। রোববার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে তার স্ত্রী রিনা বেগমকে বলে আমি আর পৃথিবীতে থাকবো না চলে যাচ্ছি মেয়েকে দেখে রেখো।
আমার কাছ কারা কতো টাকা পাবে এবং আমি কার কাছে কতো পাবো সব খাতায় লিখে রেখেছি এই ছিল তার শেষ কথা। এর কিছুক্ষণ পর আব্দুল্লাহ নিজের থাকার ঘরে গিয়ে চাল পোকা মুক্ত করার ট্যাবলেট খেয়ে বমি শুরু করে। পরে তার স্ত্রী রিনা বেগম প্রতিবেশিদের খরব দেয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির আধা ঘন্টা পরে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102