শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় ‌সুন্দরবনের কচিখালি এলাকায় ভ্রমণ করতে এসে পর্যটকের মৃত্যু 

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১২ Time View

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালি পর্যটন এলাকায় আল আকসা নামক পর্যটক বাহী লঞ্চে ভ্রমণ করতে আসা কার্মেল নওলীন (৫৭) নামের আইরিশ এক পর্যটকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়া গেছে। ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ রানা দেব বলেন, ঢাকা থেকে ভ্রমণ করতে আসা পর্যটক বাহী লঞ্চ আল আকসা ২০ সেপ্টেম্বর সকলে বেশ কয়েকজন পর্যটক নিয়ে সুন্দরবনের কচিখালী এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে দশটার দিকে ওই লঞ্চে থাকা আইরিস নাগরিক কার্মেল নওলীন হঠাৎ তার কক্ষে অসুস্থ হয়ে পড়েন।এসময় তার সঙ্গে থাকা সঙ্গীয়রা পর্যটকবাহী লঞ্চে থাকা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে দেখেন তিন রুমের মধ্যেই মৃত্যুবরণ করেছেন। এতে ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর শুনে শরনখোলা পুলিশ, নৌপুলিশ ও বন বিভাগের বনরক্ষীদের একটি দল যৌথ উদ্যোগে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করার জন্য রওনা হয়ে গেছেন। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসিএফ এফ আরো বলেন, সন্ধ্যা ছয়টা নাগাদ মৃতদেহ নিয়ে শরণখোলা স্টেশনে আসলে ওই মৃতদেহ শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আমাদের অবহিত করেন।

এ ব্যাপারে পূর্ব সুন্দরবনের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন বিষয়টি তিনি কচিখালী স্টেশনের কর্মকর্তাদের মাধ্যমে অবহিত হয়েছেন।

এব্যাপারে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ  বলেন তিনি বিষয়টি অবহিত হয়েছেন  । মৃতদেহ উদ্ধার করার জন্য পুলিশ নৌ পুলিশ ঘটনার স্থলে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102