শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে প্রাণ হারালেন আল-আমিন নামের এক যুবক

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩১১ Time View

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আল আমিন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩ জুন দুপুর ১২ টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর তাফালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের মোঃ ফজলুল হক হাওলাদার ছেলে মোঃ আল-আমিন হাওলাদার (৩৫)সকাল সাড়ে ১১ টার দিকে ঘরের মধ্যে ইলেকট্রিক বোর্ড ঠিক করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চিৎকার দেয়। পরে চিৎকার শুনে আল-আমিনের পরিবারের লোকজন ছুটে আসে। পরে তাকে উদ্ধার করে দ্রুত শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা দিলে লাকুড়তলা বাজারের কাছে আসলে পথি মধ্যে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের উপ সহকারী মেডিকেল অফিসার বিপ্লব সাধক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আল-আমিনের স্ত্রী সহ দুই বছরের শিশু ছেলে রয়েছে। এ ব্যাপারে উত্তর তাফালবাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য জামাল জমাদ্দার জানান আলামিন বিদ্যুৎপৃষ্ঠ পেয়ে মৃত্যুবরণ করার বিষয়টি নিশ্চিত করেছেন ।
মৃত্যুর খবর শুনে শরণখোলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাধেশ্যাম সরকার ঘটনাস্থলে আসেন এবং সুরত হাল রিপোর্ট শেষে আইনগত প্রক্রিয়ার সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102