শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় নিজের পাতা কারেন্টের ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬০৬ Time View

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটে শরণখোলায় এক কৃষক তার ধান ক্ষেতের ইদুর নিধন করার জন্য কারেন্টের ফাঁদ পাতেন। পরে নিজের পাতা ওই ফাঁদের কারেন্টে জড়িয়ে কৃষকের মৃত্যু ঘটে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং ধানসাগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ১৯ মার্চ সকাল ১০টার দিকে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর কাছে জানা গেছে, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে ২ নং ধানসাগর ওয়ার্ডের চাষী শাহ আলম তার ইরি ক্ষেতে এ বছর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ইদুর দিনে ও রাতে প্রচুর ধান কেটে ফেলে। তাই ইদুরের হাত থেকে বাঁচতে কৃষক শাহ আলম বিদ্যুতের তার ওই খেতে জড়িয়ে রাখেন। সকালে ওই ক্ষেতের অবস্থা দেখতে এসে অসাবধানতা বসত ওই কারেন্টের তারে জড়িয়ে পড়েন কৃষক শাহ আলম।পরে প্রতিবেশীরা বিষয়টি জেনে বিদ্যুতের লাইন অফ করে তাকে উদ্ধার করতে পারলেও ততক্ষণে শাহ আলমের মৃত্যু ঘটে । ঘটনা শুনে শরণখোলা থানা পুলিশের সেকেন্ড অফিসার মোহাম্মদ আজিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে সরণখোলা থানা পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ বলেন এ ঘটনায় শরণখোলা থানায় একটি
ইউডি মামলা দায়ের করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ দাফন করার জন্য ওই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102