শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

মোড়েলগঞ্জে রাজস্ব খাতের ১৭শত শিক্ষকের ফেব্রুয়ারী মাসের বেতন হয়নি

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৮০৯ Time View

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় ৩০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭শ রাজস্ব খাতের শিক্ষকের ফেব্রুয়ারী মাসের বেতন আজ পর্যন্ত হয়নি। উপজেলা শিক্ষা অফিসার দায়িত্বে উদাসীনতার কারণে রমজানে বাজারে দ্রব্য মূল্যের উর্ধগতি হওয়া স্বত্ত্বেও ফেব্রুয়ারী মাসের বেতন হাতে না পাওয়ায় স্বল্প বেতনে চাকরি করা সাধারণ শিক্ষকেরা দিশেহারা।কোনো শিক্ষকই রমজানের বাজার করতে পারছেন না। বেতন না হওয়ার কারণ জানতে গেলে উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায় ইএফটি তে বেতন হওয়ার কারণে একাউন্ট আপডেট করা লাগতেছে। হিসাব রক্ষণ অফিস থেকে বলা হয়েছে শিক্ষা অফিসারকে আরো এক দেড় মাস আগে একাউন্ট আপডেট এর কথা বলা হয়েছে। তবে মাসের ১২ তারিখ অতিবাহিত হলেও নেই কোনো মাথা ব্যথা। সাধারণ শিক্ষকেরা বেতন না পাওয়ার জন্য শিক্ষা অফিসারকেই দায়ী করেছেন। বাগেরহাট জেলার নয়টি উপজেলা থাকলেও অন্য কোথাও এমন ঘটনা ঘটে নাই।মোড়েলগঞ্জ উপজেলায় দায়িত্বে উদাসীন শিক্ষা অফিসার এর ব্যতিক্রম। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, রাজস্ব খাতের বেতন তারা এখন পর্যন্ত কেন পাবে না তা আমি জানি না তবে খোঁজ নিয়ে দেখছি।’ এব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম বলেন, উপজেলায় এতোগুলা শিক্ষক বেতন পায়নি তা তো কোনো শিক্ষকই আমায় জানায়নি এমনটি হওয়ার কথা ছিলো না। কেন এমন হলো আমি খোঁজ নিয়ে দেখতেছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102