শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোংলায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৭১১ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধি:

রাস্তা পার হতে গিয়ে মোংলার ফেরিঘাট এলাকায় ট্রাক চাপায় জহুরা বেগম (৬০) নিহত হয়েছেন। সোমবার (২ অক্টোবর) দুপুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত জহুরা বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্বা এলাকার মৃত আহম্মদ শেখের মেয়ে বলে জানা গেছে।

ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ওই বৃদ্ধা মোংলা পৌর শহরে ভিক্ষাবৃত্তি করতো। প্রতিদিনের ন্যায় আজও ভিক্ষাবৃত্তি শেষে নিজ এলাকা রামপালে ফিরে যাওয়ার পথে মোংলা ফেরি ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় তার মাথা এবং শরীরে ডান পাশ থেতলে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, নিহত বৃদ্ধা পেশায় একজন ভিক্ষুক ছিলেন। তার বাড়ি রামপালের গৌরম্ভা এলাকায় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তিনি রাস্তা পার হতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102