শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, এক পরিবারের ১০ জন সহ,নিহত ১৩ মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত, সম্পাদক সোহেল যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড

ভাণ্ডারিয়ায় ৫ কোটি টাকার নিষিদ্ধ বালাইনাশক উদ্ধার

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩২০ Time View

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের কৃষিতে নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করেছে। এ সময় নিষিদ্ধ বালাইনাশক মজুদ ও বাজারজাতকরণের অভিযোগে আলমদিনা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারি আব্দুস সালাম নামে এ কিটনাশক ব্যবসায়িকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার সকালে ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কিটনাশক ব্যবসায়ি আব্দুস সালামের বসতবাড়ির গুদাম থেকে নিষিদ্ধ কিটনাশ উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কৃষির বালাইনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু বালাইনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষদ্ধ ঘোষণা করে।

কতিপয় অসাধু ব্যবসায়ি এসব ওষুধ মজুদ করে নিরীহ কৃষকের মাঝে সরবরাহ করে আসছিলো। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর উপপরিচালক দেবশীষ রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ভাণ্ডরিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ বালাইনাশ উদ্ধার করে।

ওই বালাইনাশক স্থানীয় কিটনাশক ও সার বিক্রেতা আব্দুস সালাম যশোহরের অভয়নগরের মেসার্স নবী এন্টারপ্রাইজ হতে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলো।

ভোক্তা অধিকার অভিযুক্ত কিটনাশক বিক্রেতাকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা বালাইনাশক আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পিরোজপুর জেলা ভোক্তা অধিকার দপ্তরের পণ্য নিরাপত্তা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা বালাইনাশক গত ১০ বছর আগে সরকার নিষিদ্ধ ঘোষণা করে। কৃষিতে এসব ওষুধ উৎপাদন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। উদ্ধার করা বালাইনাশক অগ্নিসংযোগ করে বিনস্ট করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কিটনাশক ব্যবসায়ির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102