শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

উত্তরায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২৪ ইউনিট

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৭৮ Time View

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৮ নম্বর রোডে সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত রাত ১টা ১৮ মিনিটে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার সংবাদ আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়ানো হয়। এখন ২৪টি ইউনিট কাজ করছে।

তিনি জানান, ভবনটি ১৩ তলা। এর সাত ও আট নম্বর তলায় আগুন ছড়িয়ে পড়েছে।

আগুন নিয়ন্ত্রণে এলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102