সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফরিদুল ইসলাম মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে বিএনপি মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড

মোংলার দিগরাজ নৌঘাঁটিতে যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উম্মুক্ত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ১০৩৫ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নৌঘাঁটির জেটিতে বানৌজা করতোয়া উম্মুক্ত রাখা হয়।

এ সময়ে ওই জাহাজটি দেখার জন্য সেখানে বিপুল সংখ্যক লোকজন ভিড় জমান। সকলে জাহাজের সম্পূর্ণ অংশ ঘুরে দেখা ও সরঞ্জামাদীর ব্যবহার সম্পর্কে জানার সুযোগ পান।
এছাড়া সকাল থেকেই যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দিগরাজ নৌঘাঁটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হচ্ছে।

দিবসটিতে মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে সর্বস্তরের সামরিক/অসামরিক সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং ‘বিশ্ববন্ধু বঙ্গবন্ধু’ প্রদর্শণ করা হয়। এছাড়া বিএন স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সম্পর্কে আলোচনা, কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসটি পালনের অংশ হিসেবে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দিয়ে সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102