সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ সি,এস,এস মোংলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস -২০২৬ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২৮ Time View

মোঃ নূর আলম (বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

৯ম পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে বাস্তবায়নের দাবিতে মোংলায় তিনদিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১ থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে মোংলা উপজেলার বিভিন্ন দপ্তরের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সেক্রেটারী অধ্যাপক মোঃ কহিনুর সরদার, মোংলা পৌর শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, মোংলা কলেজ শাখার সেক্রেটারী মোছাল্লী ফরিদ উদ্দিন, টেকনিক্যাল শাখার সভাপতি মোঃ সেলিম, মোংলা মাধ্যমিক শাখার সেক্রেটারী মোঃ কামাল হোসেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মোংলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর আলম জোমাদ্দর।

এছাড়াও মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন ও সাধারন সম্পাদক মোঃ শাহিন কর্মসূচিতে নেতৃত্ব দেন। মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল মোংলা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী জাহিদ এবং এডহক কমিটির সদস্য মোঃ আল-আমিন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তারা ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে দীর্ঘসূত্রিতা ও বাস্তবায়নে অনিশ্চয়তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দেন অংশগ্রহণকারীরা।

অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি মোঃ নিজাম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102