সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ সি,এস,এস মোংলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস -২০২৬ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে

নিউজ ডেস্ক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৬ Time View

মোঃ নূর আলম(বাচ্চু), মোংলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোংলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নির্বাচনের সময় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ উপজেলায় নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী কন্টিনজেন্ট। নির্বাচনি নিরাপত্তা জোরদার করতে নৌবাহিনীর এই আগমনে সাধারণ জনগণের মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে থেকে ফুট পেট্রোলিং শুরু করে। এসময় তারা পৌর শাপলা চত্বর, বিএলএস রোড, উপজেলা চত্বর হয়ে আবারো মোংলা নৌবাহিনী কন্টিনজেন্টের সামনে পর্যন্ত টহল কার্যক্রম পরিচালনা করেছে।

ফুট পেট্রোলিং চলাকালে নৌবাহিনীর সদস্যরা পথচারী, সাধারণ জনগণ ও ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সন্ত্রাস, নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা চালানো হয়। বিশেষভাবে সম্ভাব্য সংঘাতপূর্ণ এলাকা ও জনসমাগমস্থলে বাড়তি নজরদারি রাখা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে তারা আশাবাদী।

মোংলা নৌবাহিনী কন্টিনজেন্ট নির্বাচনী সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে টহল কার্যক্রম পরিচালনা করছে এবং স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে। নৌবাহিনীর এই উদ্যোগ নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপকূলীয় এলাকা ও সীমান্ত শহরে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে নৌবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ জনগণের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102