সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নোয়াখালী জেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও অতিরিক্ত বোঝাই যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ সি,এস,এস মোংলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস -২০২৬ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পশুর নদীসহ সকল নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে-প্রতিমন্ত্রী ড. ফরিদ ঈদ যাত্রা নিরাপদ রাখতে মোংলা কোস্ট গার্ডের বিশেষ টহল মোংলা খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, এক পরিবারের ১০ জন সহ,নিহত ১৩ মোংলা বন্দর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত, সম্পাদক সোহেল যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস -২০২৬ উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৩ Time View

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।১৪ই মার্চ ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

উক্ত মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ মডেল থানার ওসি মোঃ নুরুল হাকিম ও বসুরহাট পৌরসভা প্রশাসক।পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের মতো বসুরহাট পৌরসভা এলাকায় আগেভাগেই এ ধরনের কার্যক্রম শুরু করা হলো। ফলে বর্ষায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন পৌর এলাকা।’

এসময় তিনি, মশক নিধনে কার্যকারী ওষুধ ব্যবহারে পৌর প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, মশা নিধন প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক পৌর এলাকার একজন বাসিন্দা বলেন, “বসুরহাটে শঙ্কর বংশী খাল পরিষ্কার না করে যতই মশার স্প্রে মারা হোক, তাতে কোনো স্থায়ী সমাধান হবে না, খালগুলো দ্রুত পরিষ্কার করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা জরুরি। তবেই মশার উপদ্রব কমানো সম্ভব।”
এ প্রসঙ্গে তিনি, উপজেলা নির্বাহী অফিসারসহ পৌর প্রশাসনের আরো কার্যকরী ব্যবস্থা নেয়ার আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102