শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

শরণখোলায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮৩৬ Time View

বাগেরহাটের শরণখোলায় বাজার নিয়ন্ত্রনের অংশ হিসাবে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে তিন দোকানীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী। ১৩ মার্চ রাত ৮ টার দিকে উপজেলার রায়েন্দা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারনে এক শ্রেনীর ব্যবসায়ীরা নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত দামে পন্য বিক্রয় করে আসছে এবং পন্য সামগ্রীর বিক্রয় মূল্য তালিকা স্থাপন না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী ১৩ মার্চ রাতে রায়েন্দা বাজারের ব্যবসায়ী মোঃ আবু সালেহর মুদি দোকানে ১০ হাজার, আঃ রাজ্জাক ষ্টোরকে ১০ হাজার ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম চাওয়ায় মোঃ শহিদুল হাওলাদাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আজগর আলী জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেমী হওয়ায় এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করছে এমন তথ্যের ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় দুই দোকানীকে ২০ হাজার ও অন্যজন তেলের মূল্য বেশী চাওয়ায় ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102