শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

শরণখোলায় গলায় দড়ি দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৭৮১ Time View

বাগেরহাটের শরণখোলায় সেলিনা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামের স্বামীর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী আলমগীর খান সৌদী আরব থাকেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধু সেলিনা বেগমকে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পাওয়া গেছে। সুরাতহাল করে তার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। রবিবার সকালে ময়না ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

প্রতিবেশিদের বারত দিয়ে ওসি ইকরাম হোসেন জানান, স্বামী প্রবাসে থাকায় স্ত্রীকে নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। এর জেরে হয়তো আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সেলিনা বেগম এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102