শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

শরণখোলায় সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সভায় হাজার মানুষের দাবি বাদল ভাইয়ের রক্তের ঋণ বদিউজ্জামান সোহাগকে নৌকা দিন

নিউজ ডেস্ক:
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৪৭৩ Time View

হাসিবুর রহমান সরদার, বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত বিশ্বের কাছে রোল মডেল। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামীলীগের সরকার গঠন করা একান্ত আবশ্যক। আগামীর সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে তরুন প্রজন্মের প্রতি আহবান জানিয়ে বাগেরহাট ৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ এ কথা বলেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় বাগেরহাটের শরণখোলায় রায়েন্দা পাইলট হাই স্কুল মাঠে শরণখোলা উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এমএ রশিদ আকনের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমবেশ ও উন্নয়ন সভায় বিশেষ অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যপক মাহফিজুর রহমান, বাগেরহাট জজকোর্টের নারী ও শিশু বিষয়ক স্পেশাল পিপি এ্যাড. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ হাই খান।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন খান মহিউদ্দিন, মাইনুল ইসলাম টিপু, আবু রাজ্জাক আকন, আবুল হোসেন নান্টু, জালাল আহমেদ রুমী, তাইজুল ইসলাম সরদার,রোকনুজ্জামান বিপ্লব,তপু বিশ্বাস , হুমায়ুন করিম সুমন, বাদশা আলমগীর আলম, আকন্দ ইব্রাহিম সুমন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম জীবন।

বদিউজ্জামান সোহাগ তার ভাষনে আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন উন্নয়নের পরিবর্তে দেশকে জঙ্গিবাদে পরিণত করেছে। সারাদেশে একযোগে বোমা হামলা, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগষ্ট গ্রেনেড হামলাসহ অগ্নি সন্ত্রাস, পেট্রল বোমা দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার গঠনের পর থেকে দেশ উন্নয়নের দিকে ধাবিত হয়েছে। সারা দেশের প্রত্যেকটি উপজেলায় দৃষ্টি নন্দন মডেল মসজিদ নির্মাণ, স্বপ্নের পদ্মা সেতু নির্মান, রূপপুর-রামপাল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ কর্ণফুলি টানেল, মেট্রোরেল ছাড়াও অনেক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন। উন্নয়নের এ ধারাকে সহ্য করতে না পেরে বিএনপি-জামায়াত পূণরায় দেশী-বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূণরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য তরুণ প্রজন্মের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102