শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

শরণখোলায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু আহত ২

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩০৭ Time View

মোঃ হাসিবুর রহমান,প্রতিনিধি প্রতিনিধিঃ

বাগেরহাটের শরণখোলায় বোনের বাড়ি বেড়াতে এসে ইজিবাইক চাপায় সুলতান খান(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৭ জুলাই সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাংলাবাজার রোডে কেজি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুলারহাট গ্রামের আসমান খানের পুত্র সুলতান খান কয়েকদিন আগে শরণখোলা উপজেলায় কেজি স্কুল সংলগ্ন উত্তর কদমতলা গ্রামে বোন পারুল বেগমের বাড়ী বেড়াতে আসে। সকালে বোনের বাড়ি থেকে নাস্তা খেয়ে রায়েন্দা বাজারের উদ্দেশ্যে বাড়ির সামনে বেড় হলে দ্রæত গতির একটি ইজিবাইক তাকে চাপা দেয় । এতে তিনি মাথা ও পায়ে গুরুতর যখম হয়। খবর পেয়ে আত্মীয় স্বজনরা শরণখোলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। কিন্তু এম্বুলেন্সে উঠানোর আগেই হাসপাতালে তার মৃত্যু ঘটে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, তার মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু ঘটেছে।
এব্যপারে শরণখোলা থানা পুলিশের এসআই আমির হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন মামলা করতে চাইলে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে দুপুর ১২টার দিকে কাঠ বোঝাই অটোভ্যান উল্টে উপজেলার বান্ধাঘাটা এলাকায় বানিয়াখালি এলাকার মিজানুর রহমান(২৮) ও একই গ্রামের আবু ছালেহ(২৫) গুরুতর আহত হয়েছে। তাদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102