শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোংলা বন্দরে মেট্রোরেলের ০৮ কোচ ও ০৪ ইঞ্জিন নিয়ে জাহাজ ভিড়েছে

নিউজ ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৯১৫ Time View

মোঃনূর আলম(বাচ্চু)মোংলা প্রতিনিধিঃ

বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯ আজ শুক্রবার দুপুরে মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ানোর পর জাহাজটি থেকে ক্রেন দিয়ে মালামাল নামানো হচ্ছে।

এবার মেট্রোরেলের আরও আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন-৯। গত ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে নবম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে আজ শুক্রবার দুপুর একটার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি।

বিদেশি জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার আসা নবম চালানের মধ্যে রয়েছে আটটি কোচ ও চারটি ইঞ্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি। শুক্রবার দুপুরের পর জাহাজ থেকে এ মালামাল খালাস শুরু হয়েছে। খালাস শেষে নদীপথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এ পর্যন্ত নয়টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইঞ্জিন এসেছে। এর আগে আটটি চালানে ৪৮টি কোচ ও ২৪টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর, তা উত্তরার দিয়াবাড়ি ডিপোতে পাঠানো হয়। সে সব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102