শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিন বহিষ্কার

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৬৫ Time View

মোঃনূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

ক্লাব বিরোধী ও ক্লাবের নাম ভাঙ্গিয়ে নানা অনৈতিক কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় মোংলা প্রেস ক্লাব থেকে জসিম উদ্দিনকে আবারো বহিষ্কার করা হয়েছে। ক্লাবের সাধারণ সভায় আজীবনের জন্য তার বহিষ্কারের এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, এর আগেও গত ২০১৯ সালে একই অপরাধে তাকে বহিষ্কার করা হয়েছিলো।

পরে তিনি তার কৃতকর্মের অনুশোচনা করে ক্ষমা চাইলে মানবিক বিবেচনায় তখন তার সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও বিগত দুই বছর ধরেই বিভিন্ন সময় তিনি একই কর্মকান্ড চালিয়ে আসছিলেন। তার ক্লাব বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কর্মকান্ড প্রমাণিতসহ ক্লাব সংশ্লিষ্ট সাধারণ সদস্যদের ভাবমুর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হওয়ায় জসিম উদ্দিনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় ক্লাব কর্তৃপক্ষ। এদিকে জসিম উদ্দিনকে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি স্থানীয় সরকারী ও বেসরকারী সকল দপ্তরে অবহিত করা হয়েছে। এরপরও জসিম উদ্দিন একই কর্মকাণ্ড করলে ক্লাব কর্তৃপক্ষ দায়ী থাকবেনা বলেও অবহিত কপিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102