শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল তক্ষক সহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান সুন্দরবনে দস্যুতার পুনরাবির্ভাব: জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, জীবিকা ও জীববৈচিত্র্যের ওপর গুরুতর আঘাত মোংলা বন্দরের  শ্রেষ্ঠ কার্গো হ্যান্ডলিংয়ের পুরস্কার  পেল জুলফিকার আলীর প্রতিষ্ঠান ‘

মোংলায় গণহত্যা দিবসে দামেরখন্ড বদ্ধভূমিতে উপমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিদিন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ১৬৯৯ Time View

মোঃ নূর আলম(বাচ্চু),মোংলা প্রতিনিধিঃ

গণহত্যা দিবসে মোংলার দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন,মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার রাত ৮ টার দিকে উপজেলার সুন্দরবন ইউনিয়নের দামেরখন্ড বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এ সময় বিভিন্ন সংগঠনও ফুল দিয়ে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিটের নিরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপমন্ত্রী হাবিবুন নাহার।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডলসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102