মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বিদ্যুৎ,জ্বালানি প্রতিমন্ত্রী রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে করেন বেনাপোল চেকপোস্ট দিয়ে  ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে  ফেরত যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার মোংলায় আবাসিক হোটেলে নারী এনজিও কর্মীর গোসলের ভিডিও ধারণ, আটক ২ প্রথম বার মোংলা পোর্ট পৌরসভা নিজস্ব ভবন পেতে চলেছে মোংলা থানার নবাগত ওসির বিরুদ্ধে বিএনপি এবং মহিলা দলের বিক্ষোভ মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত

বাগেরহাটে অনুমোদনহীন আইসক্রীম কারখানা, মালিককে ৬ মাসের কারাদন্ড

নিউজ ডেস্ক:
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ৭৫৫ Time View

বাগেরহাটের মোরেলগঞ্জে বিএসটিআই অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি ও বিপননের অপরাধে এক অসাধু ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০১ জুন) দুপুরে উপজেলার বারুইখালী এলাকার লিটন সুপার আইসক্রিম মিলসের মালিক লিটন শিকারীর(৩২) বিরুদ্ধে জেলা প্রশাসনের সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

এসময়, কারখানা থেকে স্পীডের নকল প্যাকেট, রাসায়নিক কেমিক্যাল, কাপড়ের রং, ময়দা, কেমিক্যাল ফরমালিন সহ আইসক্রিম ও কোমলপানীয় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল তাৎক্ষনিকভাবে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

সহকারি কমিশনার রুবাইয়া বিনতে কাশেম বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া আইসক্রিম সহ বিভিন্ন কোমল পানীয় তৈরি করত প্রতিষ্ঠানটি। এছাড়া কিছু নামীদামী কোম্পানির বোতল ও মোড়কে নিম্নমানের নকল খাদ্যপন্য বিক্রি করত যা মানবদেহের জন্য ক্ষতিকর। এসব কারণে ভোক্তা অধিকার আইনে লিটন সুপার আইসক্রিম মিলসের মালিককে ৬ মাসের কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও জেলা প্রশাসনের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102