শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলা উপজেলার সকল কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জামাদি ৯ম পে-স্কেল গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে তিনদিনের অবস্থান ও বিক্ষোভ সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌবাহিনীর টহল চলমান থাকবে পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার মোংলা পৌর বিএনপির সভাপতির আয়োজনে বেগম জীয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অপহৃত এক নরীকে উদ্ধার এবং অপহরণকারী কে আটক করেছে কোস্টগার্ড ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু পর্যটক অপহরণের মূল হোতাকে সুন্দরবন থেকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট দ্বিতীয়বারের মতো ইতিহাস সৃষ্টি করেছে বেগম জিয়ার মাগফেরাত কামনায় মোংলায় দোয়া ও মিলাদ মাহফিল

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ১৪ দিনব্যাপি নড়াইলে সুলতান মেলা

বিশেষ প্রতিনিধি:-
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৫৩৩ Time View

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৭থেকে ২০ জানুয়ারী নড়াইলে “সুলতান মেলা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১৫নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি
ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে এ মেলার আয়োজন করা হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান, সিভিল সার্জন নাছিমা আক্তার, জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু, নড়াইল
প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।
১৪দিনব্যাপী মেলায় চিত্র প্রদর্শনী, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, লাঠিখেলা, ষাড়ের লড়াই, সাইকেল রেস, ভলিবল, কুস্তি, শিল্পী
সুলতানের জীবন ও কর্মের উপর আলোচনা এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া মেলার সমাপনি দিন প্রতি বছরের মতো এবারও দেশের একজন বরেণ্য চিত্রশিল্পী সুলতান পদক প্রদান করা হবে।

একুশে পদক ও স্বাধীনতা পদকসহ দেশী-বিদেশী অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগষ্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি ইহলোক ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102