শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মোংলার যুবদল নেতা মোঃরেজাউল কবির শুভর অর্থায়নে মাছমারা,নারিকেলতলা পুল মেরামত মোংলায় যমুনা ডিপোতে সাড়ে ১২ হাজার লিটার তেলের হিসাবে গরমিল,ডিপো ম্যানেজার বরখাস্ত মোংলা উপজেলা প্রশাসনের পক্ষথেকে ২৫ মার্চ গনহত্যা দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শরণখোলায় কিশোরী রিয়া মনির গলাকাটা লাশ উদ্ধার নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় নোয়াখালী কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন

খুলনার ঐতিহ্যবাহী শহিদ হাদিস পার্কের পুকুরে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ১০৮১ Time View

নিউজ ডেস্ক:-

খুলনার ঐতিহ্যবাহী শহিদ হাদিস পার্কের পুকুরে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ জন্য খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ৩৫টি সিট বিক্রি করেছে। প্রতি সিটের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। কেসিসি ৩৫টি সিটের মধ্যে ২৫টি বিক্রির জন্য লটারি করে। এ জন্য আবেদন পড়ে ১৯৯টি। সেগুলোর মধ্যে লটারি করে ২৫ জনকে সিট দেওয়া হয়। বাকি ১০টি আসন সংরক্ষিত। তবে তা বিনামূল্যে নয়।

ইতোমধ্যে সবগুলো সিট বিক্রি হয়ে গেছে। মাছ শিকারের জন্য সিট বিক্রি করে কেসিসি সাড়ে ১৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়। একটি সিট কিনলে ক্রেতা তিনবার মাছ ধরতে পারবেন। নির্ধারিত তিন দিন হলো- ১৯ নভেম্বর,৩ ডিসেম্বর ও ১৭ ডিসেম্বর।সংরক্ষিত ১০টি সিট ভিআইপিরাও নির্ধারিত মূল্য পরিশোধ সাপেক্ষে পাবেন। একই সঙ্গে এ মাছ শিকারিদের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। সবচেয়ে বড় মাছ যে শিকার করবেন তাকে প্রথম পুরস্কার দেবেন মেয়র। একইভাবে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেয়া হবে।কেসিসি পরিচালিত হাদিস পার্ক পুকুরে ২০১৩-১৪ সাল থেকে মাছ অবমুক্ত করা হয়। যা এখনও চলছে। এখানে শুধু কেসিসি নয়, বিভিন্ন সামাজিক সংগঠনও মাছ অবমুক্ত করে থাকে। কিন্তু দীর্ঘ ৭-৮ বছরে এ পুকুর থেকে কোনো মাছ ধরা হয়নি। সে কারণে মাছ শিকারীদের ধারণা, পুকুরটিতে বড় বড় মাছ রয়েছে। যা তারা ধরে লাভবান হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com
themesba-lates1749691102